বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

সুইডেনে রাতের আঁধারে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো মসজিদ

সুইডেনে একটি মসজিদ আগুনে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে রাতের আঁধারে ওই মসজিদটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে। যদিও অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সুইডিশ হেরাল্ডের খবরে বলা হয়েছে, ভবনটি আগে একটি গির্জা ছিল, পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয়।

উদ্ধারকর্মী দলের মাইকেল হেসেলগার্ড বলেন, “আমরা এখনও জানি না আগুন কীভাবে শুরু হয়েছে, তবে ভবনটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছিল।”
যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, আর কোনো কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে না।”

আগুন নেভাতে উদ্ধারকর্মীরা পুরো রাত কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, “ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় রাখা হয়েছে, কারণ কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page