বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

টাইফুন বুয়ালোইয়ের আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম, নিহত অন্তত ১৯ জন

টাইফুন বুয়ালোইয়ের কারণে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এখনও ২১ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার  এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে এটি। বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে।

বুয়ালোই সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। সঙ্গে নিয়ে আসে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১০ জনের মৃত্যু হয়।
সরকার জানিয়েছে, ঝড়ে আরও ৮৮ জন আহত হয়েছেন, এক লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্য ফসল ডুবে গেছে। এসবের অধিকাংশই ঘটেছে এনহে আন ও হা তিং প্রদেশে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামের বিভিন্ন অংশে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
রাজধানী হ্যানয়সহ বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে ও বজ্রপাত হতে পারে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, পরবর্তী ছয় ঘণ্টার ধরে বিভিন্ন এলাকায় ভূমিধস ও হড়কা বান হাতে পারে।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরমধ্যাঞ্চলীয় ভিয়েতনামের বেশ কয়েকটি গ্রাম পানিতে ডুবে আছে। সেখানে বিদ্যুৎ নেই এবং কোনো গাড়িও যেতে পারছে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page