শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

চাঁদের মেরু অঞ্চলে মরিচা ধরা ধাতুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

চাঁদের মেরু অঞ্চলে মরিচা ধরা ধাতু বা ‘হেমাটাইট’ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সাধারণত মরিচা ধরার জন্য পানি ও অক্সিজেন লাগে। অথচ চাঁদে এ দুই উপাদানই খুব কম। তাই এ আবিষ্কার বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর মনে হচ্ছে।

চীনের ম্যাকাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক জিলিয়াং জিন ও তার সহকর্মীরা জানিয়েছেন, এই আবিষ্কার পৃথিবী ও চাঁদের গভীর সম্পর্ক বোঝার নতুন দিক উন্মোচন করেছে। তাদের গবেষণা সম্প্রতি জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষকদের ধারণা, পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন বিশেষ পরিস্থিতিতে চাঁদে পৌঁছায়। প্রতি মাসে প্রায় পাঁচ দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। এ সময় সূর্যের চার্জযুক্ত কণার প্রভাব কমে যায় এবং পৃথিবী থেকে নির্গত কণাগুলো চাঁদের গায়ে লাগে। এই প্রবাহকে বলা হয় আর্থ উইন্ড। এভাবেই অক্সিজেন চাঁদে পৌঁছে মরিচা ধরতে সহায়তা করছে।

গবেষকরা এ ধারণা পরীক্ষাগারে যাচাই করেছেন। লৌহসমৃদ্ধ খনিজে কৃত্রিমভাবে অক্সিজেন প্রবাহিত করা হলে তার কিছু অংশ হেমাটাইটে রূপ নেয়। আবার হাইড্রোজেন প্রবাহিত করলে হেমাটাইট আংশিকভাবে আগের অবস্থায় ফিরে যায়।

এর আগে ২০২০ সালে ভারতের চন্দ্রযান–১ মিশনও চাঁদের মেরু অঞ্চলে হেমাটাইটের উপস্থিতি শনাক্ত করেছিল। বিজ্ঞানীদের মতে, চাঁদের মরিচা ধরা প্রক্রিয়া বোঝা গেলে ভবিষ্যৎ চন্দ্র মিশন, মহাকাশযানের নকশা ও সম্পদ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page