বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

দক্ষিণ সুদানে ‘ত্রিভুজ প্রেম’ কেন্দ্র করে বন্দুকযুদ্ধে নিহত ১৪ সেনা

দক্ষিণ সুদানে একটি ‘ত্রিভুজ প্রেম’-কে কেন্দ্র করে সংঘটিত বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

দক্ষিণ সুদান ও সুদানের সীমান্তবর্তী তেলসমৃদ্ধ আবিয়েই বক্স অঞ্চলের কাছের একটি বাজারে সোমবার ঘটনাটি ঘটে। যেখানে সরকারপন্থী ও বিরোধী যোদ্ধাদের নিয়ে গঠিত ইউনিফায়েড ভিআইপি প্রোটেকশন ফোর্সের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দেশটির প্রেসিডেন্ট সালভা কিয়ির ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিয়েক মাচারের মধ্যে হওয়া ভঙ্গুর ক্ষমতা-বণ্টন চুক্তি গত কয়েক মাস ধরে টালমাটাল অবস্থায় রয়েছে, যা দেশটিকে আবারও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এর আগে গৃহযুদ্ধেই ২০১০-এর দশকে প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।

গত মাসে মাচারের বিরুদ্ধে খুন, রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং তাকে ঐক্য সরকারের প্রথম উপরাষ্ট্রপতির পদ থেকে বরখাস্ত করা হয়, যা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে।

দক্ষিণ সুদান পিপলস ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র লুল রুয়াই কোয়াং জানান, দুই কর্মকর্তার মধ্যে সোমবারের এই সংঘর্ষ শুরু হয়, যাদের একজন মাচারপন্থী ও অন্যজন কিয়িরপন্থী।

কোয়াং বলেন, ‘সংঘর্ষের কারণ নিয়ে দুটি ভিন্ন ব্যাখ্যা রয়েছে।

একটি মতে, বিষয়টি ছিল একান্ত ব্যক্তিগত ভুল বোঝাবুঝি, আবার অন্য মতে এটি ছিল একটি ‘ত্রিভুজ প্রেমের’ ফল।’
তার ভাষায়, ‘দুজন কর্মকর্তাই একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং এ নিয়েই তাদের মধ্যে তর্ক শুরু হয়।’

কোয়াং জানান, মাচারপন্থী কর্মকর্তা গুলি চালিয়ে তার কিয়িরপন্থী প্রতিদ্বন্দ্বীকে হত্যা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার পরই উভয় পক্ষের দেহরক্ষীরা পাল্টা গুলি চালায়। এভাবে বাজার থেকে শুরু হওয়া সংঘর্ষ দ্রুত চেকপোস্ট ও সেনা ব্যারাকে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, ‘মোট ১৪ জন সেনা নিহত হয়েছে — এর মধ্যে ছয় জন এসপিএলএ-আইও (মাচারের দল) এবং আট জন এসএসপিডিএফের।’

একজন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে, তবে তার অবস্থা এখনও নিশ্চিত নয়। আহত পাঁচজন সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোয়াং বলেন, এই ঘটনা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়’, তবে তদন্ত শুরু হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page