শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

জামায়াত নির্বাচনে জয়ী হলে জনগণের মালিক নয়, সেবক হবে: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীকে জাতীয় নির্বাচনে দেশের মানুষ জয়ী করলে জনগণ মালিক নয়, সেবক হবে, বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে ধর্ম, বর্ণ বা জাতি বিভেদের কোনো ধরনের বৈষম্য আর দেখতে চায় না। তিনি একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চান বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জামায়াতকে দেশবাসীর খেদমত করার সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাত অবশ করে দেয়া হবে। ব্যবসায়ীরা যেমন ব্যবসা করবে তেমনি চাকরিজীবীরাও তাদের জায়গায় চাকরি করবে। বাড়তি কেউ খবরদারি করার কোনো দুঃসাহস দেখাবে না।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন, তবে ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান, বিদেশে পাচার করেন। আগামী নির্বাচনে দেশের মানুষকে সঠিক ও চরিত্রবান প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page