বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কাতারের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তানের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সমঝোতা

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শনিবার দোহায় দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ওই বৈঠকেই যুদ্ধবিরতির বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছে। আলোচনায় কাতারের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে তুরস্কও।

কাতার জানিয়েছে, এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর রাখতে শিগগিরই দুই দেশ ফলোআপ বৈঠক করবে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ ঘটে, যাতে কয়েকশ মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হন বলে আশঙ্কা করা হচ্ছে।

দোহা আলোচনায় আফগানিস্তানের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

পাকিস্তান অভিযোগ করছে, আফগান সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে কাবুল। এই অভিযোগের জের ধরেই সম্প্রতি পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায়, যার পাল্টা জবাবে আফগান সেনারা সীমান্তে হামলা চালায়। সংঘর্ষে বহু প্রাণহানি ঘটে।

এর আগে গত সপ্তাহে দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হলেও সেটি ভেঙে যায় কয়েক ঘণ্টার মধ্যেই। এরপর আবারও নতুন করে যুদ্ধবিরতিতে রাজি হলো দুই দেশ।

উল্লেখ্য, গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আত্মঘাতী হামলায় সাত সেনা নিহত হন। এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page