বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত এলো ১৩৫ বিকৃত মরদেহ

ইসরায়েলের কুখ্যাত আটককেন্দ্র ‘সদে তেইমান’ থেকে কমপক্ষে ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ফেরত এসেছে গাজায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সব মরদেহ আটককেন্দ্রে দীর্ঘদিন আটক থাকা বন্দিদের বলে চিহ্নিত।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল–বুর্শ এবং খান ইউনিসের নাসের হাসপাতালের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, প্রত্যেকটি মরদেহ ব্যাগে হিব্রু ভাষায় লেখা ট্যাগ ছিল, যেখানে ‘সদে তেইমান আটককেন্দ্র’ থেকে আগত বলে উল্লেখ করা হয়। কিছু মরদেহের ট্যাগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার কথাও লেখা ছিল।তেইমান কেন্দ্রটি নেগেভ মরুভূমিতে অবস্থিত। আগেও এই কেন্দ্রের বিরুদ্ধে বন্দিদের অমানবিক নির্যাতন, বেআইনি মৃত্যু এবং মানসিকভাবে বিকৃত আচরণের অভিযোগ উঠেছে। গত বছর ফাঁস হওয়া ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, বন্দিদের খাঁচায় আটকে রাখা, চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে হাসপাতালের খাটে শিকল দিয়ে বেঁধে রাখা এবং ডায়াপার পরতে বাধ্য করার মতো নৃশংসতা।

গত বছর ইসরায়েলি সেনাবাহিনী সদে তেইমান কেন্দ্রে ৩৬ বন্দির মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ওই কেন্দ্রকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ তেমন নেওয়া হয়নি।

গাজায় মার্কিন-মধ্যস্থ সাময়িক যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস কিছু নিহত ইসরায়েলি জিম্মির দেহ ফেরত দিয়েছে। অপরদিকে, ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ সালের হামলার পর নিহত ১৫০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে বলে জানা গেছে।

গাজায় এসব মরদেহ ফেরত আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ, শোক এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজনহারা পরিবারগুলো বলছে , এগুলো নিছক লাশ নয়, বরং একটি জাতিকে কীভাবে চাপা নির্যাতনের মধ্যে রেখে নিশ্চুপ করে ফেলা যায়, তার প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page