বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ নয়’— ট্রাম্প-মোদির ফোনালাপে আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন এবং সেখানে দুজনের মধ্যে ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার’ বিষয়ে আলোচনা হয়েছে।

একইসঙ্গে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত যুক্তরাষ্ট্রই থামিয়েছে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে তিনিই ভূমিকা রেখেছিলেন। তবে ভারত তা অস্বীকার করেছে এবং বলেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের কারণে নয়, বরং কূটনৈতিক কারণেই যুদ্ধবিরতি হয়েছিল। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।মঙ্গলবার এই দীপাবলি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি মোদির সঙ্গে দারুণ এক ফোনালাপ করেছি। আমরা মূলত বাণিজ্য নিয়ে কথা বলেছি, তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়েও আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বাণিজ্য ও শান্তি- দুটো বিষয় নিয়েই কথা বলেছি। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নেই, যা সত্যিই দারুণ ব্যাপার”। মোদিকে “অসাধারণ ব্যক্তি” বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন।”

ট্রাম্প আরও জানান, মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন। আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনছেন না, বরং ক্রমে তা কমিয়ে আনছেন। তিনি চান যুদ্ধটা দ্রুত শেষ হোক, যেমনটা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page