বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে মূল্যবান রত্ন চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। রোববার (২৬ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
লে প্যারিসিয়ান নামে একটি সংবাদমাধ্যম বলেছে, গ্রেপ্তারকৃতরা প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিসের বাসিন্দা। তাদের মধ্যে একজন চার্লস ডি গল বিমানবন্দরে দিয়ে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার চার চোর বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘরে প্রবেশ করে। ওই সময় তারা ওয়েল্ডিংয়ের যন্ত্রাংশ ব্যবহার করে দিনেদুপুরে ভবনটিতে চুরি করতে যায়।
এ ঘটনার পর ফ্রান্সের বিচারমন্ত্রী জানান তাদের নিরাপত্তায় ঘাটতি ছিল।

জানা গেছে, চুরিরদিন সকাল ৯টা ৩০ মিনিটে জাদুঘরটি খোলা হয়। এর কিছুক্ষণ পরই চোরচক্রটি প্রবেশ করে।
সন্দেহভাজন চোররা সিন নদীর কাছে একটি যানচালিত সিঁড়ি নিয়ে এসেছিল। এটি দিয়ে তারা জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে।

একটি ছবিতে দেখা গেছে সিঁড়িটি ভবনের প্রথম তলার সঙ্গে লাগানো আছে। দুই চোর গ্রিল কাটার যন্ত্র দিয়ে গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে।
এরপর সেখানে থাকা গার্ডদের হুমকি দিয়ে তারা ভবনের একটি রুম খালি করে ফেলে। সবাই চলে যাওয়ার পর গ্লাস কেটে মূল্যবান রত্ন নিয়ে পালায় চোররা।

পরবর্তীতে জানা যায়, চোররা ভবনের যে চারটি রুমে প্রবেশ করেছিল সেটির একটিতে কোনো ধরনের সিসি ক্যামেরা ছিল না।

ফরাসি পুলিশ জানিয়েছে, চোররা সেখানে মাত্র চার মিনিট ছিল। চুরি করে তারা রুমের বাইরে অপেক্ষামান দুটি স্কুটারে করে সেখান থেকে পালিয়ে যায়।

দুর্ধর্ষ এ চুরির পর ফ্রান্সে জাদুঘরসহ অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page