শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন : ফজলে এলাহী

চব্বিশের ছাত্র আন্দোলনের পর বেশ কয়েকবার আসার কথা বললেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট সময় জানা গেল। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরছেন। এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান মায়ের বাড়ির পাশেই থাকবেন। প্রস্তুত হচ্ছে ১৯৬ নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনি আছে সীমানা প্রাচীরে।
অন্যদিকে, তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এ জন্য গুলশান ২- এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

কার্যালয়-বাসা সবই প্রস্তুত হচ্ছে, তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান? এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপরসনের নিরাপত্তা ফজলে এলাহী আকবরের কাছে। তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দু’দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি।

ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের- এমনটা জানিয়ে ফজলে এলাহী আকবর বলেন, “তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।”
দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু সার্বিক পরস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ করবেন বলে জানান ফজলে এলাহী আকবর।

গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দু’টি বুলটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিসেম্বরে তিনি ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page