শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার সময় ২০ থেকে ৩০ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, চেয়ার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ সময় বাড়িটিতে আবদুল হামিদের কোনো স্বজনসহ কোনো লোকজন ছিলেন না।
কামরুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মিঠামইন উপজেলা বিএনপির নেতা–কর্মীরা আনন্দমিছিল বের করেছিলেন। রাত সাড়ে ১০টায় মিঠামইন বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়। শতাধিক মানুষ অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন মিঠামইন উপজেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারসহ কয়েকজন। মিছিলটি মিঠামইন বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা–সংলগ্ন কামালপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির কাছে যায়। এ সময় মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে ২০ থেকে ৩০ জনের একটি দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র, জানালা, দরজা, আলমারি ও বাইরের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত ১১টার দিকে হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়। হামলায় বসতঘরের কিছু আসবাবপত্র, দরজা-জানালাসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে। বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
ওসি আলমগীর কবির আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page