শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

রাষ্ট্র সংস্কার আন্দোলনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য : ভূঁইয়া দিপু

রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলাধীন চনপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার আয়োজিত মহিলা সমাবেশে তিনি একথা বলেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার বক্তব্যে তিনি নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাষ্ট্র মেরামতের এই আন্দোলনে নারীদের অংশগ্রহণই হবে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। নারীরা যখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়, তখন রাষ্ট্রের পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। এই সংগ্রাম একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জনগণের অধিকার নিশ্চিত রাষ্ট্র গঠনের জন্য।”
তিনি আরও বলেন, চনপাড়ার মতো এলাকার নারীদের এই উৎসাহ প্রমাণ করে যে জনগণ পরিবর্তন চায়, তারা ৩১ দফার বাস্তবায়নকে নিজেদের ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখছে। সমাবেশ শেষে নারীরা প্রতিশ্রুতি দেন— গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারা সর্বাত্মক ভূমিকা পালন করবেন।

রাজনৈতিক পরিস্থিতি, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রের ভবিষ্যৎ রূপ নির্মাণে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার পুনরুদ্ধারের রোডম্যাপ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, সমতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধসমৃদ্ধ একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page