শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

৩০০ আসনে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের বিপরীতে ১৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি ।

রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হচ্ছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে এই স্লোগানকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়ের আয়োজন করেছে। আজ সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন রাত ৯ টা পর্যন্ত চলবে। দুইদিনব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠান শেষ হবে আগামী ২৪ নভেম্বর। রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।’

‘মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি ।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page