শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার  রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পরে রাতে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কারণ জানান তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। উনার চেস্টে ইনফেকশন হয়েছে। যেহেতু উনার আগে থেকেই হার্টের সমস্যা ছিল, উনার হার্টে পার্মানেন্ট পেসমেকার বসানো আছে এবং হার্টে রিংও পরানো হয়েছিল। তারপরেও উনার মাইটেরোস্টেনোসিস নামক একটি কন্ডিশন আছে। সেজন্য চেস্টে ইনফেকশন হওয়াতে উনার হার্ট এবং ফুসফুস দুটো একই সাথে আক্রান্ত হওয়ায় খুব রেসপেটরি ডিস্ট্রেস হচ্ছিল। এ অবস্থায় উনাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করা দরকার, সেগুলো করা হয়েছে।’

খালেদা জিয়াকে কত দিন হাসপাতালে থাকতে হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, যে চিকিৎসা শুরু হয়েছে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রেজাল্ট কী আসে এবং এর পরবর্তীতে ম্যাডাম কী ধরনের রেসপন্ড করেন, তার ওপর নির্ভর করবে উনাকে কতদিন হাসপাতালে থাকতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page