শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

স্বাধীনতার গ্রাফিতি মুছে শিবিরের রাজনৈতিক পোস্টার: তিতুমীর কলেজ ছাত্রদলের নিন্দা

তিতুমীর কলেজের মূল গেটে স্বাধীনতার গ্রাফিতি মুছে শিবিরের রাজনৈতিক পোস্টার সাঁটানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল।

রবিবার সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-দপ্তরসম্পাদক (চলতি দায়িত্ব প্রাপ্ত) মোঃ সানিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২৪-পরবর্তী বাংলাদেশে’ ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার ঝুলানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিবিরের এ ধরনের নিয়মভঙ্গ অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার গ্রাফিতি ও তিতুমীর কলেজের পরিচিতি ঢেকে পোস্টার সাঁটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিতুমীর কলেজ ছাত্রদল সহাবস্থান, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। আমরা কোনো ধরনের গুপ্ত রাজনীতি বা স্বাধীনতাবিরোধী শক্তির কার্যকলাপকে সমর্থন করি না।
তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেন এবং সদস্য সচিব সেলিম রেজা এই ঘটনার দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিতুমীর কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page