শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মানুষ যেমন কবর থেকে ফিরে আসে না, শেখ হাসিনাও আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করার পর শেখ হাসিনা নিজের হিসাব-নিকাশ, পরিবার-পরিজনসহ যা নেওয়ার ছিল তা নিয়ে ‘দাদার দেশে’ চলে গেছেন।

তিনি অভিযোগ করেন, ১৬ লাগেজে যা নেওয়ার প্রয়োজন ছিল সব নিয়েই দেশ ছাড়েন তিনি। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ওই নারীকে আর বাংলার মাটিতে ফিরে আসার স্বপ্নেও দেখা যাবে না।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের আশায় জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছে। যারা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, বিদেশি আধিপত্য থেকে মানুষকে মুক্ত করেছে—তাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের আত্মত্যাগের প্রতি অবিচার করা যায় না। তাই শুরু থেকেই বলছি, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।

উপজেলা সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে খেলাফত মজলিসের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page