শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে, প্রত্যাশা রিজভীর

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ উপলক্ষে বিশাল সংবর্ধনার আয়োজন করেছে দলটি। সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধকোটির বেশি মানুষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্যসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধকোটির বেশি মানুষ হবে।

মঙ্গলবার দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রিজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তার নিরাপত্তা নিয়ে আন্তরিক।

তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন, পরে এভারকেয়ারে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page