শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

তারেক রহমানের গণসংবর্ধনা: বাস, লঞ্চ, ট্রেন করে ঢাকায় নেতা-কর্মীর ঢল, ভিড় সংবর্ধনাস্থলে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে কয়েক দিন ধরে ঢাকায় আসছেন দলের নেতা–কর্মী ও সমর্থকেরা। সংবর্ধনার আগের দিন গতকাল বুধবার বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহন ভরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকায় আসেন।

রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তারেক রহমানকে আজ বৃহস্পতিবার গণসংবর্ধনা দেওয়া হবে। সেখানে তিন দিন ধরে চলছে মঞ্চ তৈরি ও অন্যান্য প্রস্তুতির কাজ। নেতা-কর্মীরা কয়েক দিন ধরেই সেখানে যাচ্ছেন। গতকাল সারা দিন ও রাতে বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে ভিড় করেন। অনেকেই বলছিলেন, তাঁরা রাতে সেখানেই অবস্থান করবেন।তারেক রহমান আজ দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে পৌঁছাবেন। তিনি ১৭ বছর পর দেশে ফিরছেন। দলের নেতা-কর্মীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের ফেরা দেশ ও দলের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। দলের পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আজ দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। অন্য কেউ বক্তব্য দেবেন না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page