শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে।দেশবাসী দেখবেন, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাল্লাহ আমরা আশা করি, এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব ভবিষ্যতের জন্য।’
তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রের জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে।স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে। গণতন্ত্র অবমুক্ত হয়েছে।’
মগবাজারে বোমা হামলার বিষয়ে তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে।

পারতপক্ষে নির্বাচনকে বানচাল করতে পারে। অবশ্যই সেটা দুঃস্বপ্ন। যারা এই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে আমরা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page