সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন পানীয় উপকারী?

ডায়াবেটিস নিয়ে জীবনযাপন সহজ নয়। শুধু পছন্দের খাবার বাদ দেওয়াই নয়, দিনের শুরুটাও করতে হয় বেশ সতর্ক হয়ে। ঘুম থেকে উঠে দুধ-চিনি দিয়ে কড়া চা খাওয়া চলে না, আবার ব্রেকফাস্টে জুস, কর্নফ্লেক্সও এড়িয়ে চলতে হয়। কারণ এসব খাবার ও পানীয় নিঃশব্দে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।
অথচ সকালবেলা শরীরের প্রয়োজন হয় হাইড্রেশন ও এনার্জি—চা ছাড়া সেই চাহিদা মেটানো যাবে কিভাবে? চলুন, জেনে নিই।

হালকা গরম লেবুর পানি
দিনের শুরুতে খালি পেটে হালকা গরম লেবুর পানি খেতে পারেন। এক কাপ গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলে না।
পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে।

গ্রিন টি
চা দিয়ে দিন শুরু করতে চাইলে গ্রিন টি হতে পারে ভালো বিকল্প। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাটেচিন ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। গ্রিন টি প্রদাহ কমায়, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং একাধিক ক্রনিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
দারুচিনির পানি
এক গ্লাস পানিতে এক চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটিয়ে পান করুন। স্বাদে হালকা মিষ্টি হলেও দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। সকালে দারুচিনির পানি খেলে সুগার ওঠানামা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে।

ভেষজ পানীয়
পুদিনা পাতার পানীয়, আদা দিয়ে লিকার চা বা আদা-তুলসির পানীয়ও ডায়াবিটিস রোগীদের জন্য উপযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page