বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রামের মীরসরাইয়ের বাদাম তলায় বরযাত্রীবাহী মাইক্রো খাদে উল্টে নিহত ১, আহত ৭

এম, এ কাশেম,চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের ‎মীরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে গিয়ে ১জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মীরসরাই উপজেলার ৪ ধুম ইউনিয়নের শান্তিরহাট থেকে ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চালক মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত করে। আহতদের মধ্যে ক’জন জানান, হঠাৎ সড়কের পাশে মাইক্রোটি সড়কের পাশে পড়ে যাওয়ার সময় চালক দরজা খুলে লাফ দিয়ে নেমে পালিয়ে যায়। এ সময় গাড়িতে প্রায় ১৫ জন বরযাত্রী ছিলো। কয়েক জন লাফ দিয়ে পড়ে যাওয়ায় সামান্য আহত হলে ও যারা গাড়িতে ছিলো তারা বেশি জখম প্রাপ্ত হয়েছে।ঘটনাস্থলে ফাতেমা বেগম (৫৪) নামে এক মহিলা নিহত হয়েছেন। আহতদের মধ্যে একাধিক জনকে স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ এবং ২/৩ জন বেশি জখম প্রাপ্ত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page