বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ৫০০ ফুট নতুন রাস্তা নির্মাণের উদ্বোধন

আল- আমিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ ফুট দীর্ঘ নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূইয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাঠের বাজার থেকে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত নতুন এই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আল আমিন এবং দানাপাটুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি ক্বারী আব্দুর রহমান। এসময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মাঠের বাজার থেকে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত পূর্বে কার্যত কোনো রাস্তা ছিল না। শুধুমাত্র পায়ে হেঁটে চলাচলের মতো পথ থাকায় স্কুলগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হতো।
৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এবং আল আমিন ফাউন্ডেশনের অর্থায়নে নতুন এই রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page