এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
সন্ত্রাস-নৈরাজ্য সহ নানাবিধ: অপকর্ম কারীরা বিএনপি এবং ধানের শীষ এর ছায়া তলে থাকবে না/থাকতে পারবে ও না। এটা দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষণা।
যে বা যারা অতিতে সন্ত্রাস-নৈরাজ্য সহ নানাবিধ: অপকর্ম করে বিএনপি’র হাজার হাজার নেই-কর্মীর আরামের ঘুম হারাম করে তাদেরকে ঘর-বাড়ি ছাড়া করেছিলো তাদের ও কিন্তু বিএনপি’তে জায়গা না হওয়ার কথা ও তারেক রহমান এর ঘোষণায় ষ্পষ্ঠ উল্লেখ রয়েছে। তার পর ও যদি বিএনপি’র কোনো নেতা-কর্মী নামধারী দু’নম্বরী ধান্দাবাজরা বিগত সময়ের ওই সব কর্মের সাথে জড়িত কাউকে বিএনপি’তে যোগদান এর নামে মোটা অঙ্কের টাকা পকেটস্থ করে বিএনপি’তে জায়গা দেয় তাহলে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়ার কথা ও বলা রয়েছে।
সুতরাং, বিগত দিনের যে সব আওয়ামী সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, অন্যায়-অত্যাচার কারী কাউকে বিএনপি’তে যোগদান করার নামে টাকা খেয়ে বিএনপি’তে জায়গা করে দেয় তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করার কথা ও বলা হয়েছে তারেক রহমান এর পক্ষ থেকে। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ওই রকম ভাবে বিগত সময়ে সন্ত্রাসী সহ নানাবিধ: অপকর্মের হোতাদের মধ্যে যারা গত ৫ আগষ্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী সরকারের বিতাড়নের পর পরই পালিয়ে গিয়েছিলো তাদের মধ্যে টাকা ওয়ালা কয়েক জনের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে বিএনপি’তে যোগদানের নামে এলাকায় বিচরণ করে দেয়ার ফন্দিতে রয়েছে বিএনপি’র নেতা-কর্মী নামধারী কিছু টাকা লোভীরা!
আর এর-ই অংশ হিসেবে গতকাল মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, যিনি কি না বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুষ্ঠিত এক তরফা নির্বাচনে দলীয় ক্যাডারদের প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়ে মেম্বারিত্ব করেছিলো অত্যন্ত দাপট এর মাধ্যমে সেই সাহাব উদ্দিন কোম্পানি নামক ওই মেম্বারকে বিএনপি’তে যোগদান করিয়ে ফুলের মালা গলায় দিয়ে হাসৌজ্জ্বল চিত্তে বিএনপি’তে জায়গা করে দিয়েছে বলে দেশের বিভিন্ন স্থানে থাকা এবং দেশের বাইরে বিভিন্ন দেশে থাকা মীরসরাইয়ের অধিবাসী কয়েকজন অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেছেন- তাদের কাছে তো লজ্জা-শরম নেই তাই তারা যখন যেই দলের পজিশন/ অবস্থা ভালো সেই দলের ছায়া তলে থেকে নানাবিধ: অপকর্ম করে যাবে। কিন্তু, বিএনপি’র ওই সব নেতা-কর্মী নামধারীরা অতিত দুঃসময়ের এতো তাড়াতাড়ি ভুলে গিয়ে কি ভাবে তাদেরকে বিএনপি’তে যোগদান করিয়ে জায়গা করে দেয় কি ভাবে ?
প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ক্ষোভ ঝেড়ে লিখতে ও দেখা গেছে/যাচ্ছে।