বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ,মা-ছেলেসহ তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় দেশে ফিরবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিষয়টি নিহতদের স্বজন জানে আলম  নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানে গাড়ি উল্টে নিহত সাকিবুল হাসান, তার মা বিলকিস আকতার ও ভগ্নিপতি দিদারুল আলমের মরদেহ আজ বিকেলে ঢাকায় পৌঁছাবে।
এদিন রাতেই তাদের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হবে। পরদিন শুক্রবার বিকেল ৩টায় ফটিকছড়ির গ্রামের বাড়িতে নিহতদের নামাজের জানাজা শেষে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ওমানের সালালা ভ্রমণ শেষে রাজধানী মাস্কাটে ফেরার পথে তামরিদ এলাকায় গাড়ি উল্টে নিহত হন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ওমানপ্রবাসী শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার, তার একমাত্র ছেলে সাকিবুল হাসান সবুজ  ও মেয়ের জামাতা মুহাম্মদ দিদার।

এ দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন নিহত সাকিবের স্ত্রী এবং ছোট বোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page