নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আজ,১৩/১/২৬ ইং লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলার
চলবলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থান: নিথক পাঁচ কন্যার থান।
এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল মহাদয়ের সহধর্মিণী চাপারহাট টেকনিক্যাল কলেজের অধ্যাপক আনোয়ারা বেগম সহ স্থানীয় বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া মোনাজাত করে মাহফিল শেষ করা হয়।