বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রামে প্রতীক বরাদ্দের আগে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায়, জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীর পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে প্রকাশ্যে ভোট চাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এই শোকজ নোটিশ জারি করেন।
অভিযোগ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, প্রতীক বরাদ্দের আগেই লোহাগাড়ার বড়হাতিয়ায় একটি ‘বার্ষিক প্রীতিভোজ’ অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর উপস্থিতিতে স্থানীয় জামায়াত আমির মোঃ জসিম উদ্দিন প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বেই প্রচারণায় নামা এবং প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
এই ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমন্বয়ক আসহাব উদ্দিন গত ১৩ জানুয়ারি এনকোয়ারি কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সে বিষয়ে ব্যাখ্যা দিতে শাহজাহান চৌধুরীকে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া সাতকানিয়া থানার ওসিকে এই নোটিশ জারি করে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার ও নির্দেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page