বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কাশিমপুরে সুলতান মার্কেট এলাকায় বাসা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট এলাকায় জি এম এস ফ্যাক্টরির অপোজিট একটি বাসা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাসা বাড়ির মালিকের নাম বিপ্লব হোসেন।
স্থানীয় লোকজন এবং বাসার বাসিন্দাদের মাধ্যমে জানা যায় মোট ২৬ টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। বাসার ভেতরে কোন কিছুই বের করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহু গুণে বাড়বে বলে তথ্য মতে ধারণা করা হয়।
শুক্রবার ১৬-১-২৬ইং আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে ।
ফায়ার সার্ভিসের বরাতে জানা যায়, সকাল ১০ টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস সংবাদ পায় এবং আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে চলে আসে।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ১১ টায়। ফুল আধা ঘন্টা ধরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে তারা ১১:৩২ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনে। ঠিক ক্ষয়ক্ষতি পরিমান কতগুলো হয়েছে তদন্ত সাপেক্ষে তারা জানাবে বলে জানিয়েছেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায় এবং সবাই গার্মেন্টস শ্রমিক হাওয়ায় কেউই বাসায় ছিলেন না। ফলে বাসার ভেতরে যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
কাশিমপুর থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন এবং বিভিন্ন ডকুমেন্টস তারা নিচ্ছেন বলে জানা যায়। পরবর্তী তথ্য না আসা পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page