বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতি নিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোড়ল ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বুড়িরহাটে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ এবং দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার অবদান এদেশের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।” আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গজর উদ্দিন পাটোয়ারী সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে রোকন উদ্দিন বাবুলকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ দ্রষ্টব্য হিসেবে, জামায়াত থেকে সদ্য যোগদানকৃত এক ব্যক্তি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page