বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কন্যা শিশু কে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা, থানায় গিয়ে নিজেকে গ্রেপ্তারের অনুরোধ

ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ

ব্রিজ থেকে নদীতে কন্যা শিশু সন্তান কে ফেলে দিয়ে থানায় গিয়ে নিজেকে গ্রেপ্তারের অনুরোধ করেন এক মা।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাহমুদপুর ব্রিজে এই ঘটনা টি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়,১৬ মাস বয়সী কন্যা শিশু আঞ্জুমান আয়াত কে মাহমুদপুর ব্রিজ এর উপর থেকে আত্রাই নদীতে ফেলে দেন তা গর্ভধারিণী মা এবং পত্নীতলা থানায় গিয়ে তিনি নিজেকে গ্রেফতার করতে অনুরোধ করেন। তার বক্তব্য শোনামাত্র পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত মাহমুদপুর ব্রিজ এলাকায় ছুটে যায় এবং নদীতে নিখোঁজ শিশুটির জন্য খোঁজ শুরু করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় আত্রাই নদী থেকে ডুবন্ত শিশুটিকে নদীর পাড়ে অবস্থানরত খমির শেখ নামক ব্যক্তি উদ্ধার করে। নদীর তীরে শিশুটির প্রাথমিক চিকিৎসা দেন। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ শিশুটিকে খমির শেখ এর হেফাজত থেকে নিয়ে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত।

এ সময় নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পেশাগত কাজে পত্নীতলা থানা এলাকায় অবস্থান করছিলেন। তিনি ঘটনাটি অবগত হওয়ার পরপরই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। শিশুটিকে উদ্ধারকারী খমির শেখ (৬৫) কে ধন্যবাদ জানান এবং তাকে আর্থিক পুরস্কার প্রদান করেন।

শিশুটির বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন এবং এর প্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে। তার স্ত্রীর মানসিক চিকিৎসা এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে নওগাঁ পুলিশ সুপারকে জানান।
সেই সাথে শিশুটির বাবা উদ্ধারকারী ব্যক্তি খমির শেখ ও তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য নওগাঁ জেলা পুলিশ কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page