বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে খালে মায়ের ঝাঁপ, মেয়ের মৃত্যু, মা মৃত্যুশয্যায়

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রাগান্বিত মস্তিষ্কে নিজের মেয়েকে নিয়ে পাশ্ববর্তী খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ৮ বছর বয়সী কন্যা শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আর আত্মহত্যার চেষ্টা কারী মেয়েটির মা গুরুতর: অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন ইছামতী খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিদের বরাতে জানা গেছে।
নিহতার নাম রাইসা আক্তার (৭)। সে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সার আহমেদ এর মেয়ে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রাইসা ছিলো সবার ছোট। সে আনোয়ারা সদরের একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি শ্রেণিতে অধ্যয়নরত: ছিলো। তার মা জান্নাতুল ফেরদৌস (৩১) উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।
নিহতা মেয়েটির দাদা মহিম উল্লাহ্ জানান, প্রতিদিনের মতো জান্নাতুল ফেরদৌস মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে খবর পেয়ে হাসপাতালে এসে দেখা যায় আমার নাতনি মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অন্যদিকে, জান্নাতুল ফেরদৌসের মা খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, শাশুড়ীর নির্যাতনের কারণে তার মেয়ে নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দিতে বাধ্য হয়েছে। এ ঘটনার জন্য তিনি মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে দায়ী করেছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ্ স্থানীয় সংবাদ কর্মীদের জানান, এক ভ্যান চালকের কাছ থেকে খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে মা ও মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত: চিকিৎসক ডাঃ মুসাররাত পরীক্ষা-নিরীক্ষার পর মেয়েটিকে মৃত ঘোষণা করেন। এবং তার মা বর্তমানে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, নিহত মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page