মোঃ মমিনুল ইসলাম কাশিমপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের কাশিমপুরে প্রথম বার্ষিক মাহফিল উপলক্ষে ছাত্রদের পাগড়ী এবং কুরআনের সবক প্রদান করা হয়েছে।
অদ্য ১৬/০১/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যায় কাশিমপুর এলাকায় মাদ্রাসা-ই-দারুল আরকাম এর উদ্যোগে বাঘাবাড়ি মসজিদ প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আকরামুজজামান(নীলফামারী)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিএম রুহুল আমিন ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হেলাল উদ্দিন মোল্লা।
উপস্থিত ছিলেন অত্র বাঘাবাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোঃ হালিম বাঘা।
আরো উপস্থিত ছিলেন মুফতি আবুল বাশার সিকদার।
মাওলানা ঈমান আলী প্রমুখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত মাহফিলে উপস্থিত মেহমানগণ মাদ্রাসা-ই-দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গের ভূয়সি প্রশংসা করে অত্র মাদ্রাসার ছাত্রদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন।
পাশাপাশি কোরআন ভিত্তিক দেশ ও জীবন গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।