বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

গাইবান্ধায় পাচারের সময় ২০ বস্তা সার জব্দ

গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা। শনিবার রাত ১০টার দিকে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

পরে খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা সারসহ পিকআপভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

স্থানীয়রা জানান, জেলার সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবাহী পিকআপভ্যানটির গতিরোধ করেন। পরে তারা কৃষি অফিসে খবর দেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, অবৈধভাবে ২০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়ার সময় সেগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page