বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রামের মীরসরাইয়ে দশম শ্রেণীর স্কুল ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

স্কুল বন্ধ থাকার সুবাদে সকালে বাবার ফল দোকানে একসঙ্গে গিয়েছিলেন বাবা-ছেলে৷ কিছু সময় পর রুটি কেনার জন্য ছেলে শাখাওয়াত হোসেন (১৬) কে হোটেলে পাঠান ফল ব্যবসায়ী বাবা ইকবাল হোসেন৷ রুটি আনতে গেলে, মুখে মাস্ক পরিহিত ৩ জন যুবক তাকে ডেকে মীরসরাই পৌরসভা মার্কেটের ছাদে নিয়ে গিয়ে ছু’রি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পা’লিয়ে যায়।
প্রায় ২০ মিনিট মার্কেটের ছাদে অজ্ঞান হয়ে পড়ে থাকে সে। পরবর্তীতে জ্ঞান ফিরার পর মার্কেট থেকে কাঁতরাতে কাঁতরাতে নিচে নেমে আসলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷
গতকাল সকালে মীরসরাই উপজেলার সদরে অবস্থিত পৌরসভা মার্কেটের ছাদে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
আহত মোঃ সাখাওয়াত হোসেন মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীর ওপর হামলার বিষয়ে জেনেছি৷ পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে৷ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি বলে জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page