এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এলপিজি সিলিন্ডার বাহী গাড়ি দুর্ঘ’টনায় ঘটনাস্থল ১ জন নিহত হয়েছেন।। ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
এ সময় সড়কে গ্যাস সিলিন্ডার’র বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকায় যানজট’ সৃষ্টি হয়।
গ্যাস সিলিন্ডার এর বোতল বিষ্ফোরণ ঘটার ভয়ে কেউ ধারে কাছে না যাওয়ায় বেশ কতোক্ষণ যানজট লেগে থাকে।পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে সড়ক থেকে গ্যাস সিলিন্ডারের বোতল গুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আহত ২ জন গাড়ির চালক ও হেলপার বলে জানা গেছে।
তারা গুরুতর আহত হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে সূত্র জানায়।
তবে, তাদের শারীরিক অবস্থা শংকা মুক্ত নয় বলে ও জানা গেছে। দুর্ঘটনাটি সকাল সাড়ে ৯ টার দিকে ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে।