বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আসলাম চৌধুরীর পক্ষে এক হাজার কম্বল বিতরণ

এম, এ কাশেম, চট্টগ্রাম চট্টগ্রাম :

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বসবাসরত: সনাতন ধর্মালম্বী হিন্দু ও ত্রিপুরাদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছেন চট্টগ্রাম ৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
১৯ জানুয়ারি (সোমবার) বিকাল ৩ টায় সীতাকুণ্ড পৌর সদর মন্দির রোড গজারিয়া পুকুর পাড় এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র আহবায়ক জাকির হোসেন।
সীতাকুণ্ড পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনকের উপস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মোরছালিন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর সামছুল আলম আজাদ,পৌর বিএনপি’র সদস্য সচিব ছালেহ আহমদ ছলু, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা আশরাফ উদ্দিন, ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক বাবু পূজন দে, পৌরসভা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাবন দাশ, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, রাজিব ধর তমাল, এসকে নাথ শ্যামল, অপু চৌধুরী আকাশ, বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ প্রমুখ। এ ছাড়া সীতাকুন্ড প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাইয়ুম চৌধুরী ও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা কোনো সংখ্যালগু নয়, তাদের ও সমান অধিকার রয়েছে। বিগত সরকার সনাতন ধর্মালম্বীদের কে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করেছে, কিন্তু কোনো প্রকার সুবিধা দেয়নি,বরং নির্যাতন,অত্যাচার,সম্পদ লুন্ঠন সহ নানা: ভাবে হয়রানীর স্বীকার হতে হয়েছে।
বক্তারা বলেন আগামীতে হয়রানী, নির্যাতন থেকে নিরাপদে থাকতে হলে ‘ধানের শীষ’ এ ভোট দিতে হবে আমরা সকলে। আগামী ১২ ফেব্রুয়ারী সকলে ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page