বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৬২৭ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৬২৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১৩টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ২টি ট্রাক, ১৪টি ক্যাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪টি বাস, ৭৩টি ট্রাক, ৮৫টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ২৫৮টি মোটরসাইকেলসহ মোট ৬৮৪টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৫৬টি ট্রাক, ৪৮টি কাভার্ডভ্যান, ১৪৫টি সিএনজি ও ৫২৪টি মোটরসাইকেলসহ মোট ৯২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ৫টি ক্যাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩৪টি গাড়ি ডাম্পিং ও ১৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page