বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

মিরপুরে জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষে আহত অন্তত ১৬

রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এশার মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে ,এশার নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আল মোবারক জামে মসজিদে নির্বাচন সংশ্লিষ্ট প্রচারণামূলক বক্তব্যসহ ধর্মীয় বয়ানকালে বিএনপির নেতাকর্মী অতর্কিতভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলা চালায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জামায়াতে ইসলামীর মোট ১৬ জন নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ  মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মইনুল হক সংঘর্ষের খবরটি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, সন্ধ্যায় আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে, কি নিয়ে ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page