রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে আটকে রেখে একদল তৌহিদি জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর উত্তেজিত জনতা তাকে তার পরিবারের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত অবস্থায় তাকে হেফাজতে নেয়।
গুরুতর আহত কামরুল হাসান রিপনকে তাৎক্ষণিকভাবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।