এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর-সরকারহাট এলাকার সরকার বাড়ীর বাসিন্দা টিপু চৌধুরী দক্ষিণ আফ্রিকায় কর্মস্থল এলাকার একটি মসজিদে ২৩ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কি কারণে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তার বিস্তারিত এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (রাত পৌনে ১০ টা) পর্যন্ত জানা যায়নি।
তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্যদের মধ্যে কান্না বিলাপে বাতাস ভারী হয়ে উঠার উপক্রম হয়েছে। তার পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।