মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় ,বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ৬০ হাজার বাড়ি: চার হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের দৈত্যকার তুষারঝড়ের প্রভাবে গতকাল শনিবার প্রায় চার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১ লাখ ৬০ হাজার বাড়ি। বার্তাসংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা পুরোপুরি থমকে যাওয়ার হুমকিতে পড়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তুষারপাত, তুষারবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পাশপাশি বিপজ্জনক কম তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে। এই ঝড় আজ রোববার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত পূর্বাঞ্চলের তিন-চারভাগ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাবে।

তুষারঝড়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরি বিপর্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, “এই ঝড়ের পথে যেসব রাজ্য রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণে রাখব আমরা।”

দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ ১৭টি অঙ্গরাজ্য এবং কলম্বিয়া বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
লুজিয়ানা এবং টেক্সাসের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেক্সাসে জরুরি সেবা চালু রাখতে দেশটির জ্বালানি মন্ত্রণালয় বাড়তি জেনারেটর মোতায়েনর নির্দেশনা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা গতকাল শনিবার এক সতর্কতায় জানায়, এবার অস্বাভাবিক এবং দীর্ঘ তুষারঝড় দেখা যাবে। যা দক্ষিণপূর্ব রাজ্যগুলোতে বিপর্যয়কর প্রভাব ফেলবে। পাশাপাশি তাপমাত্রা বিপ্জ্জনক অবস্থায় পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page