বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

ভারতে পাচারের সময় ৬৫ লাখ টাকার রূপা উদ্ধার, আটক ৪

যশোরে সাড়ে ১০ কেজি রূপাসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । উদ্ধারকৃত রূপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা।

মঙ্গলবার ভোর ৫টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায় , একই উপজেলার আলাইপুর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, ভাদিয়ালি গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।

যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই চারজনকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাড়ে দশ কেজি রূপা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত রূপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের করে আটক আসামিদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page