বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

মান্দার সতীহাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ

​নওগাঁর মান্দা উপজেলার সতীহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় সতীহাট বাজারে গণেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দোকার আব্দুর রাকিব। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

​জনসভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং গণেশপুর ইউনিয়ন শাখার আমীর জনাব দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব বিভাগ মান্দা উপজেলা শাখা সভাপতি মো আব্দুল মালেক, মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা থানার জামাতে ইসলামী আমীর মো. আনিনুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মো. ইলিয়াস খান, থানা কর্মপরিষদ সদস্য ও মান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page