বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর প্রার্থীতা ফিরে পেয়েছেন, সর্বোত্র আনন্দ- উৎসবের আমেজ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

অনেক ষড়যন্ত্রের ঘাত-প্রতিঘাতের পর প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ সরোয়ার আলমগীর।
আর এতে করে দলীয় নেতা-কর্মী ও সমর্থক সহ ধানের শীষ পাগল মানুষদের মাঝে আনন্দ- উৎসবের আমেজ দেখা দিয়েছে।
গত কয়েকদিন আদালতে তার প্রার্থীতা নিয়ে জটিলতার সৃষ্টি হলে তিনি এবং তার পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক এর প্রচার-প্রচারণা থেকে বিরত থেকেছিলেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
অবশেষে প্রার্থীতা ফিরে পাওয়ার পর যথারীতি আবার পুরোদমে শুরু হয়েছে ফটিকছড়ি আসনে ‘ধানের শীষ’ এর প্রচার-প্রচারণা।
এমনিতে সর্বোত্র-ই ‘ধানের শীষ’ এর গণ জোয়ার সৃষ্টি হয়েছে। ফলে, বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ‘ধানের শীষ’ প্রতীক ও এর প্রার্থী।
সবচেয়ে আশা জাগানিয়া হলো- গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রামের সব আসনের ‘ধানের শীষ’ প্রতীক ও এর প্রার্থীর পক্ষে নির্বাচনী বিশাল সমাবেশে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্য প্রদান করে গেছেন তাতে ধানের শীষ পাগল মানুষের মধ্যে আরো এক ধাপ সমর্থন বেড়ে গেছে!
এ ছাড়া- দলীয় নেতা-কর্মীদের পুরোদমে চাঙ্গা ভাব ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page