বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জে গণভোট উপলক্ষে জামায়াতের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন গণভোট নির্বাচন–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। যশোদল ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, নায়েবে আমীর মো. নুর উদ্দিন এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং দেশকে টিকিয়ে রাখতে আসন্ন গণভোট নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ ধরনের প্রচার সভা ও গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় স্থানীয় জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page