বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের রাউজানে পাইপলাইন এর গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু: উদ্ধার কাজ চলমান

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের পাইপ লাগানোর কাজের গর্তে পড়ে গেছে মেসবাহ্ উদ্দিন (৬) নামে এক ছোট্ট শিশু। শিশুটিকে উদ্ধারে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও প্রত্যেকদর্শিরা জানিয়েছেন।
প্রাসঙ্গিক ক্রমে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ষঃ সাজেদুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, সন্ধ্যার একটু আগে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে, কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে তা এখনো নিশ্চিত করে জানা যাচ্ছে না। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, তা ও এখন পর্যন্ত নিশ্চিত ভাবে কেউ জানাতে পারেনি।
এই রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (রাত সাড়ে ৮ টা) পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে এমন কথা ছাড়া বিস্তারিত আর কিছু জানা সম্ভব হয়নি।
এদিকে রাত সাড়ে ৯ টায় পাওয়া শেষ খবরে জানা গেছে- পাইপলাইন এর গর্তে পড়ে যাওয়া শিশু টিকে প্রায় ৪ ঘন্টা পর উদ্ধার করা হলে ও জীবিত নয় মৃত্যু বরণ করা অবস্থায় উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page