বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

মিয়ানমারে গতকাল মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ৪মিনিটে ঘটা এই ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে।
ইউরোপের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার  এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রাজধানী আকিয়াব বা সিতওয়ে থেকে ৭০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপপত্তিস্থল।

ইএমএসসির বিবৃতিতে বলা হয়েছে, গত ৭১ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হলো মিয়ানমারে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মিয়ানমারে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে। ৭ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছিলেন ৩ হাজার ৫ শতাধিক মানুষ, আহত হয়েছিলেন আরও কয়েক হাজার।

সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার ভবন, বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page