বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। দেশের সব রিটার্নিং অফিসারকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য এ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণাকে উৎসবমুখর করার লক্ষ্যে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করেছেন: আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করার প্রয়াসে যানবাহনের চতুর্পাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে। তবে এমন প্রচারণাকালে যানবাহন চলাচলে বিঘ্ন বা জনদুর্ভোগের সৃষ্টি করা যাবে না।’

চিঠিতে নির্বাচনী প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page