বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ধলপুর সিটি পল্লীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও হেরোইনসহ ৪ জন গ্রেফতার

শ্রাবণ আহমেদ :

যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি পল্লী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী-এর আজিমপুর আর্মি ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ৪ বীর-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান।

অভিযানকালে দুইটি পিস্তল, একটি রিভলভার, আনুমানিক ৯০০ গ্রাম হেরোইন, তিনটি ওয়াকিটকি সেট, কিছু দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সম্রাট হিসেবে পরিচিত মোঃ মাসুমসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামি মোঃ মাসুম একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি বলে জানায় সেনাবাহিনী। তার সহযোগী বাকি তিনজনের পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

প্রধান আসামির পরিচয় অনুযায়ী, মোঃ মাসুম (৩৫) ধলপুর সিটি পল্লীর বাসিন্দা। তার পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বর্তমানে গ্রেফতারকৃতরা আজিমপুর আর্মি ক্যাম্পে হেফাজতে রয়েছেন। আজ বিকাল ৩টায় সেখানে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিং শেষে গ্রেফতারকৃতদের যাত্রাবাড়ী থানা-য় হস্তান্তর করা হবে বলে জানানো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page