মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এর ঠিক আগে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা ছিল না।

পোর্ট অলরির একটি সমুদ্র সৈকত রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাঙ্ক বলেন, ভূমিকম্পটি ‘খুব বড়’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী বলে মনে হচ্ছে। তিনি এএফপিকে জানিয়েছেন, তার আশেপাশের এলাকায় কোনো ক্ষতি হয়নি।

ভানুয়াতু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে ঘনঘন ভূমিকম্প ও টেকটোনিক কার্যকলাপ ঘটে।
এটি একটি নিম্নভূমি দ্বীপপুঞ্জ যেখানে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এই ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি তীব্র ভূমিকম্প এবং সক্রিয় আগ্নেয়গিরির ঝুঁকিতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page