সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ডাইনি অপবাদে ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

ডাইনি অপবাদ দিয়ে এক নারী এবং তার ১০ মাস বয়সী ছেলেকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ অভিযোগে পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩২ বছর বয়সী নিহত ওই নারীর স্বামীও গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, তারা আরো জড়িত ব্যক্তিদের খুঁজছে।
অভিযুক্তরা হেফাজতে রয়েছে এবং এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর মতে, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে জাদুবিদ্যার সন্দেহে ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের প্রত্যন্ত কুদসাই গ্রামে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আদিবাসী অধ্যুষিত এ গ্রামে মাটির তৈরি প্রায় ৫০টির মতো ঘর রয়েছে।
সম্প্রতি গ্রামে কয়েকটি গবাদিপশুর আকস্মিক মৃত্যু এবং স্থানীয় বাসিন্দা পুস্টুন বিরুয়ার অসুস্থতা ও মৃত্যুকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজব থেকেই উত্তেজনা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত সহিংস রূপ নেয়।

পুস্টুনের স্ত্রী জানো বিরুয়া জানান, তার স্বামীর অতিরিক্ত দুশ্চিন্তা ও বারবার অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে তিনি একজন হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হন। গ্রামে কোনো প্রশিক্ষিত ডাক্তার না থাকায় এটাই ছিল একমাত্র ভরসা।
ওই হাতুড়ে চিকিৎসক তাদের বলেন, পুস্টুনের শরীরে দৃশ্যমান কোনো রোগ নেই।

তাকে হাসপাতালে নেওয়া হয়নি কেন—এ প্রশ্নের জবাবে জানো বলেন, ‘আমরা খুব গরিব। এত দূরে হাসপাতালে নেওয়ার সামর্থ্য আমাদের ছিল না।’ এ সময় গ্রামে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে, জ্যোতি সিংকু নামে এক নারী জাদুটোনা বা ডাইনিবিদ্যা চর্চা করছেন এবং পুস্টুনের অসুস্থতার জন্য তিনিই দায়ী।

মঙ্গলবার সন্ধ্যায় পুস্টুন বিরুয়ার মৃত্যু হয়।
জ্যোতির স্বামী কোলহান সিংকু, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, জানান—সেদিন রাতে প্রায় ১২ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে পাঁচজন নারীও ছিলেন। তারা তার স্ত্রী ও সন্তানের গায়ে আগুন ধরিয়ে দেয়।

হাসপাতালের শয্যায় শুয়ে কোলহান সেই ভয়াল ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি হাতজোড় করে অনুরোধ করেছিলাম। বলেছিলাম, বিষয়টি গ্রাম পঞ্চায়েত বা সালিশের মাধ্যমে মীমাংসা করা হোক। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি।’

কোলহান সিংকু ও পরিবারের আরেক সদস্যের বক্তব্যের ভিত্তিতে জেলা পুলিশ হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলায় জড়িত অন্যদের ধরতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পাশাপাশি কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে গ্রামাঞ্চলে বিশেষ প্রচার ও কর্মসূচি চালানোর কথাও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page